• 24 Sep, 2026

‘অস্ট্রেলিয়াকে বাংলাদেশ কোণঠাসা করবে, তা ভাবনার বাইরে ছিল’

‘অস্ট্রেলিয়াকে বাংলাদেশ কোণঠাসা করবে, তা ভাবনার বাইরে ছিল’

সব মিলিয়ে ডারউইনে প্রথম দুই দিনই নিজেদের করে নিয়েছে অজিরা। অথচ প্রস্তুতি ম্যাচে ৫৪ রান অল আউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের এমন পারফর্ম্যান্স তাই অবাক করেছে সাবেক ভারতীয় ক্রিকেটার অশ্বিনকেও।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ, সেটিও আবার দীর্ঘ ২৩ বছর পর। প্রায় দুই যুগ বিরতির পর অজিদের মাটিতে অচেনা কন্ডিশনে টাইগাররা সাদা পোশাকে কেমন খেলবে তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ভক্ত-সমর্থকরা। সেই সঙ্গে বিশেষজ্ঞরাও হয়তো ভেবেছিলেন স্বাগতিকদের বিপক্ষে সফরকারীরাই পিছিয়ে থাকবে। মূল সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও যে নাজমুল শান্তদের হতশ্রী পারফর্ম্যান্সেরই দেখা মিলেছিল। তবে সব হিসাব পাল্টে দিয়ে ডারউইন টেস্টের প্রথম দুই দিনই নিজেদের করে নিয়েছেন তানজিদ তামিমরা। আর তাতে বেশ অবাক হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। 

ডারউইনে আগে বোলিং করে অজিদের ১৯৮ রানে অল আউট করে বাংলাদেশ। এরপর ব্যাট হাতেও দুর্দান্ত খেলেছে টাইগার ব্যাটাররা। তানজিদ হাসান তামিম (১০১), শান্ত (৮৪), মুমিনুলের(৪৯) দুর্দান্ত ইনিংসের সুবাদে বাংলাদেশ দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতির পরই পায় লিডের দেখা। এরপর দ্রুত ৩ উইকেট হারালেও মেহেদী মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধী জুটিতে বাংলাদেশ দিন শেষ করেছে ১৫৩ রানের লিড নিয়ে। 

 

সব মিলিয়ে ডারউইনে প্রথম দুই দিনই নিজেদের করে নিয়েছে অজিরা। অথচ প্রস্তুতি ম্যাচে ৫৪ রান অল আউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের এমন পারফর্ম্যান্স তাই অবাক করেছে সাবেক ভারতীয় ক্রিকেটার অশ্বিনকেও। 

Screenshot_2026-08-14_161507

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাই অশ্বিন লিখেছেন, ‘ডারউইনে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশ, এটা যে কারও ভাবনার বাইরে ছিল। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর প্রথম টেস্টের প্রথম দুই দিনেই দাপট দেখানো। কী দারুণ ভাবেই না ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ!’

 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy