অনলাইন নিউজ পোর্টাল বার্তা মেইল-এর ভিডিও নিউজ, সংবাদ বুলেটিন ও বিশেষ প্রতিবেদনের জন্য দক্ষ ও আগ্রহী ভয়েস আর্টিস্ট নেওয়া হবে।
পদ: ভয়েস আর্টিস্ট
কর্মস্থল: ঢাকা / নিজস্ব স্থান থেকে কাজের সুযোগ
কাজের ধরন: পার্টটাইম / ফ্রিল্যান্স
প্রার্থীর যোগ্যতা
- শুদ্ধ ও স্পষ্ট বাংলা উচ্চারণ থাকতে হবে।
- কণ্ঠস্বর হতে হবে শ্রুতিমধুর, সাবলীল ও সংবাদ উপযোগী।
- সংবাদ ও প্রতিবেদন পাঠের দক্ষতা থাকতে হবে।
- ভয়েসের ওঠানামা ও আবেগ প্রকাশের সক্ষমতা থাকতে হবে।
- নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
- অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নিজস্ব মাইক্রোফোন ও ভালো মানের অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকলে অগ্রাধিকার।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নিজের কণ্ঠে ১–২ মিনিটের একটি সংবাদ পাঠের ভয়েস স্যাম্পল পাঠাতে হবে। সঙ্গে পূর্বের কাজের অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
📩 আবেদন/ভয়েস স্যাম্পল পাঠাতে: নিচে দেওয়া লিংকে প্রবেশ করে গুগল ফ্রম ফিলাপ করুন।
এখানে ক্লিক করুন